উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৭/০৩/২০২৫ ১০:২৩ এএম

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে পাচারের সময় ৩০ হাজার ইয়াবাসহ এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে উখিয়া ব্যাটালিয়ন ৬৪-বিজিবি।

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার পালংখালীর লেদা বাজার এলাকা থেকে এসব ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীর জামতলি এলাকার মৃত আব্দুল ছালামের পুত্র মো. আব্দুল হক (৬০)।

৬৪ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পালংখালী ইউনিয়নের লেদা বাজার এলাকায় অভিযান চালিয়ে ইজিবাইক চালক এক মাদক কারবারিকে ৩০ হাজার ইয়াবাসহ আবদুল হককে গ্রেপ্তার করা হয়। এসময় একটি ইজিবাইকও জব্দ করা হয়৷।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, মিয়ানমার সীমান্তবর্তী উপজেলার পালংখালীর লেদা বাজার নামক স্থানে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। এ বিষয়ে মাদক আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।

উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেইন জানান, বিজিবি ৩০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ এক মাদক কারবারিকে উখিয়া থানায় হস্তান্তর করেন। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...