ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/১০/২০২৫ ৮:২৭ পিএম

কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া সি বিচ এলাকা থেকে জামায়াত নেতা হাফেজ মোহাম্মদ সোহেলকে (২৭) হাত-পা বাঁধা মুমূর্ষু অবস্থায় উদ্ধার। বুধবার (১ অক্টোবর) রাত ২টার দিকে জালিয়া পালং ইউনিয়নের সোনারপাড়ার ডেইলপাড়া সাগর পাড়ে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা।

বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উখিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ শেখ সাঈদী জানান, হাফেজ মো. সোহেল ডেইলপাড়া জামে মসজিদের খতিব। বুধবার রাত ১০টার দিকে তিনি নিখোঁজ হন। ওই দিনই রাত ২টার দিকে হাত-পা বাঁধা অজ্ঞান অবস্থায় তাকে পাওয়া যায়।

গ্রামবাসীরা জানান, জামায়াত নেতাকে অপহরণ করে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যাচ্ছিল দুর্বৃত্তরা। পথচারীরা দেখে ফেলায় হয়তো তাদের মিশন ব্যর্থ হয়।

উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল বলেন, হাফেজ মোহাম্মদ সোহেল জালিয়া পালং ইউনিয়ন জামায়াতের ৩ নম্বর ইউনিট শাখার সহ-সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাসির উদ্দিন জানান, বিষয়টি শুনেছি, এ ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...
Single Page Footer