ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৬/২০২৫ ১:১৬ পিএম

কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শীর্ষ ডাকাত শাহীন বাহিনীর অস্ত্র প্রশিক্ষক ও গানম্যান মো. আশিক তালুকদার (২৭)কে অস্ত্র, গুলি, মাদক ও সেনাবাহিনীর সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ জুন) দুপুরে উখিয়ার মরিচ্যা পালং মধুঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার আশিক তালুকদার উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম হলদিয়া গ্রামের মৃত মনির হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন জানান, গ্রেপ্তারের পর আশিকের দেয়া তথ্যে তার বাড়ির পাশের বাঁশঝাড়ে অভিযান চালিয়ে একটি ম্যাগাজিনযুক্ত বিদেশি পুরাতন পিস্তল, একটি পিস্তলের গুলি, একটি কাঠের বাটযুক্ত দেশীয় একনলা বন্দুক, একটি সেনাবাহিনীর হেলমেট, একটি আনসারের পিক্যাপ, সেনা সমরবিদ্যার ২টি বই, একটি লোহার শিকল (দৈর্ঘ্য ১১ ফুট ৬ ইঞ্চি) ও ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

এর আগে, গত ৫ জুন সেনা অভিযানে শীর্ষ ডাকাত মো. শাহীন আটক হন। তার বাড়ি থেকে একে-২২ রাইফেল, তিনটি একনলা বন্দুক, ২০ হাজার ইয়াবা, ১০টি ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়। ওই সময় তার আরও দুই সহযোগীকেও আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহীন বাহিনীর সদস্য সংখ্যা প্রায় ৪০–৪৫ জন। তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, মাদকসহ অন্তত ২০টি মামলা রয়েছে। গ্রুপটি ভারী অস্ত্র ও মাদক ব্যবসার মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

পাঠকের মতামত

জরিমানা অনাদায়ে কারাদণ্ড, ৮ লাখ টাকা দিয়েই মুক্তি পেলেন চৌরঙ্গী বেকারি মালিক

কক্সবাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা জরিমানা ...

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...