মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৩/০৮/২০২৪ ৩:০৩ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফার পর আওয়ামী লীগ সরকারের পতন হয়। সরকার পতনের পরপরই সহিংস ঘটনার কারণে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এতে উখিয়া থানা সহ দেশের অধিকাংশ থানার কার্যক্রম বন্ধ ছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সেনাবাহিনীর সহযোগিতায় উখিয়া থানার কার্যক্রম সচল হয়েছে।

সোমবার (১২ আগস্ট) বিকেলে সেনাবাহিনীর সহযোগিতায় উখিয়া থানার কার্যক্রম পুরোদমে শুরু হয়। এ সময় সেনাবাহিনীর জিওসি ১০ পদাতিক ডিভিশন কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল শেখ মোঃ সরোয়ার হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ সার্কেল) মো. রাসেল, উখিয়া থানার ওসি শামিম হোসেন, ওসি তদন্ত শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর জিওসি ১০ পদাতিক ডিভিশন কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল শেখ মোঃ সরোয়ার হোসেন জানান, সেনাবাহিনী পুলিশি কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা এবং নিরাপত্তা দেবে। জনগণের আইনি সেবা নিশ্চিত করতে আমরা একযোগে কাজ করছি। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পুলিশের পাশে থাকবে সেনাবাহিনী।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শামীম হোসেন বলেন, বৈরী পরিস্থিতিতে আমার থানার কার্যক্রম বন্ধ ছিল। আমরা জনগণের সেবক। সেনাবাহিনীর সহযোগিতায় আজ থেকে আমাদের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। থানায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...