ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/১০/২০২৫ ৭:৪৬ এএম

উখিয়ায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া চেয়ারম্যান মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের আবুল হোসেনের ছেলে মো. আফসার উদ্দিন (৩০)।

সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় ফাইভ স্টার পিস্তল (ম্যাগাজিনসহ), একটি রাউন্ড গুলি, দুটি স্মার্টফোন, দুটি সিমকার্ড ও নগদ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আফসার উদ্দিন স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। আটককৃত অস্ত্র ও অন্যান্য সামগ্রীসহ তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে উখিয়া-টেকনাফ এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান বেড়ে যাওয়ায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে

পাঠকের মতামত

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...