নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯/১০/২০২৫ ৫:০০ পিএম

কক্সবাজারে উখিয়ায় নিখোঁজ কলেজ ছাত্র সোহরাব হোসেন রিয়াদের সন্ধান ৭ দিনেও মেলেনি। নিখোঁজের ঘটনা নিয়ে পুরো পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা চরম উৎকন্ঠা ও আতঙ্কে জীবন যাপন করছে। ছেলের উদ্ধারে প্রবাসী পিতা-মাতা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট আকুল আবেদন জানিয়েছেন।
জানা গেছে, উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাতাবাড়ি গ্রামের প্রবাসী আব্দুল আলম(দুলাল) এর পুত্র সোহরাব হোসেন রিয়াদ লামা ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের ছাত্র।
গত ১২ অক্টোবর মরিচ্যা বাজার স্টেশনে ব্যাংকে টাকা তুলতে এসে সে নিখোঁজ হন। মাতা জাহানারা বেগম জানান , সম্ভাব্য স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করলেও এখনো তার খোজ মেলেনি। সাত দিন অতিবাহিত হয়ে গেছে, একমাত্র ছেলের সন্ধান না পেয়ে পুরো পরিবার উৎকন্ঠিত জীবন যাপন করছে। পরিবারের অভিযোগ, ব্যাংকে টাকা তুলে বের হওয়ার সাথে সাথে তাকে অপহরণ করা হয়। বর্তমানে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। কোন সংযোগ পাওয়া যাচ্ছে না।
পিতা আব্দুল আলম দুলাল বর্তমানে সৌদি আরবে রয়েছে। তিনি মুঠোফোনে জানান, আমাদের একমাত্র ছেলে রিয়াদ বর্তমানে কি অবস্থা আছে জানিনা। তাকে কোথাও আটকিয়ে রেখে আত্মগোপন করে রেখেছে। যে কোন মূল্যে আমার ছেলেকে ফেরত পেতে চাই। তাকে উদ্ধারের জন্য পুলিশ, র‍্যাব ও শৃঙ্খলা বাহিনীর নিকট হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এদিকে নিখোঁজ কলেজ ছাত্র রিয়াদের মা জাহানারা বেগম এ ব্যাপারে উখিয়া থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেছে। যার নম্বর ৯৪৯ তারিখ ১৮/১২/২০২৫ ইং।
নিখোঁজ কলেজ ছাত্র রিয়াদের কোন সন্ধান পেলে উক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য 01763- 618190 পরিবারের পক্ষ থেকে সবার নিকট অনুরোধ জানিয়েছেন।

পাঠকের মতামত

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...