সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২৯/০৮/২০২৫ ৩:২৯ পিএম

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার সুইজারল্যান্ড পয়েন্টে মাছ ধরতে গিয়ে দুই কিশোর নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ছয়জন কিশোর একসাথে সমুদ্রে মাছ ধরতে গেলে হঠাৎ জোয়ারের স্রোতে ভেসে যায় হাবিবুল আবছার (১৬) ও মোহাম্মদ সাঈম (১৫)। তারা মনখালী এলাকার বাসিন্দা ও মাদারবনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় আব্দুর রহমান বলেন, “সকালে ছেলেগুলো মাছ ধরতে যায়। হঠাৎ স্রোতে পড়ে দুইজন নিখোঁজ হয়। দ্রুত তাদের উদ্ধার করা জরুরি।”

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দূর্জয় সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক বলেন, স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চলছে। পাশাপাশি কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। জোয়ার-ভাটার সময় বিবেচনায় নিয়ে সর্বোচ্চ চেষ্টা চলছে নিখোঁজদের উদ্ধারে।

পাঠকের মতামত

রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...
Single Page Footer