সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ০৬/০২/২০২৬ ২:১৬ পিএম

উখিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪০তম ব্যাচের কর্মকর্তা জনাব শারমিন সুলতানা।

রোববার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা।

দায়িত্ব গ্রহণকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবাগত কর্মকর্তার দক্ষ নেতৃত্বে উখিয়া উপজেলার ভূমি প্রশাসন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...