ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/১০/২০২৪ ৬:১৩ পিএম

কক্সবাজারের উখিয়ায় গাছের সাথে ধাক্কা লেগে মালবাহী কাভার্ডভ্যান উল্টে এক চালক নিহত হয়েছেন।

স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। এ রিপোর্ট লেখাকালীন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৬টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার রাজাপালং ইউনিয়নের কাঁশির বিল এলাকায় এ দুঘর্টনা ঘটে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল বলেন, মঙ্গলবার ভোরে ৬টায় উখিয়া উপজেলার কাঁশিরবিল এলাকায় টেকনাফমুখী মালবাহী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে কাভার্ডভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় আহত গাড়ির চালককে স্থানীয়রা উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখনো পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি

পাঠকের মতামত

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...
Single Page Footer