সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২১/০৪/২০২৬ ১২:০৪ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতিতে পরীক্ষা শুরু হয়। পরীক্ষার শুরু থেকেই কেন্দ্রগুলোতে নেওয়া হয় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা নির্ভার ও স্বস্তিদায়ক পরিবেশে পরীক্ষায় অংশ নিচ্ছে। অন্যদিকে অভিভাবকরা কেন্দ্রের বাইরে অবস্থান করে সন্তানদের জন্য অপেক্ষা করছেন।

সংশ্লিষ্টরা জানান, সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সামগ্রিকভাবে উখিয়া উপজেলায় এখন পর্যন্ত স্বস্তিদায়ক ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে চলছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা।

পাঠকের মতামত

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি উখিয়ার সন্তান প্রফেসর ড. মোকতার আহমেদ

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোকতার আহমেদ। মহামান্য ...

দুর্ঘটনারোধে প্রশস্ত করা হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দক্ষিণ অঞ্চলের কর্ণফুলী উপজেলা থেকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া অংশের অধিকাংশ স্থান ...

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ...