ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৩/২০২৪ ৪:৩১ এএম

কক্সবাজারের উখিয়ায় মা ও বোনের সামনে পুকুরে ডুবে আমিনুল ইসলাম (১০) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের ভাদিতলী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুর আমিনুল ইসলাম (১০) একই এলাকার আব্দুল আজিজ ওরফে লালুর ছেলে। সে পালংখালী রহমানিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

স্বজনদের বরাত দিয়ে পালংখালী ইউপি চেয়ারম্যান মো. গফুর উদ্দিন চৌধুরী বলেন, দুপুরে উখিয়ার পালংখালী ইউনিয়নের ভাদিতলী এলাকায় বাড়ির পাশের একটি পুকুরে গোসলে নামে আমিনুল ইসলাম। এক পর্যায়ে সে পুকুরের পানিতে ডুবে গিয়ে হাবুডুবু খাচ্ছিল।

পরে পুকুর পাড়ে থাকা তার মা ও বোন তাকে অবচেতন অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...