ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/১১/২০২৫ ১২:৪৯ পিএম

কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকায় বিভিন্ন ভাড়া বাসায় বিশেষ অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে বাইরে বসবাসকারী ১৮ জন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-১৫। আটককৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও ৬ জন মহিলা রয়েছেন।
র‌্যাব সূত্র জানায়, সম্প্রতি দেখা যাচ্ছে রোহিঙ্গা শরণার্থীরা ক্যাম্পের বাইরে বিভিন্ন এলাকায় ভাড়া বাসা নিয়ে অবস্থান করছে এবং তারা খুন, ছিনতাই, মাদক পাচার, অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে কক্সবাজারসহ আশপাশের অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।
এই প্রেক্ষাপটে র‌্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় ৯ নভেম্বর রাতে র‌্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পের সিপিসি-২ দলের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকায় অভিযান চালায়।
অভিযানে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসরত নারী-পুরুষসহ মোট ১৮ জন রোহিঙ্গা আটক করা হয়। আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র‌্যাব-১৫ নিশ্চিত করেছে।
র‌্যাব জানায়, রোহিঙ্গাদের অবৈধভাবে ক্যাম্পের বাইরে অবস্থান প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer