উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৬/১১/২০২৫ ৪:১৯ পিএম

কক্সবাজারের উখিয়ার হিজলিয়া এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ধাওয়া দিয়ে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা সহ এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার গভীররাতে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার হিজলিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃত হলো- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মীর আহমেদের ছেলে মো. আব্দুল্লাহ (৩৪)।এ ব্যাপারে ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খায়রুল আলম বলেন, মঙ্গলবার রাতে উখিয়ার কুতুপালং এলাকা থেকে অটোরিকশা যোগে কতিপয় লোকজন মাদক বড় চালান নিয়ে কক্সবাজারের উদ্দ্যেশে রওনার খবর পায় বিজিবি।

পরে বিজিবির একটি দল কুতুপালং এলাকা থেকে কক্সবাজারগামী সন্দেহজনক অটোরিকশাটিকে ধাওয়া দেয়। অটোরিকশাটি রাজাপালং ইউনিয়নের হিজলিয়া এলাকায় পৌঁছালে বিজিবির সদস্যরা আটকাতে সক্ষম হয়।

এসময় অটোরিকশাটি তল্লাশী চালিয়ে চালকের সামনের বক্স ও সিটের নিচে পাওয়া যায় ১ লাখ ৩০ হাজার ইয়াবা। পরে চালকের ছদ্মবেশে ইয়াবা পাচারকারি এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক সত্যতা নিশ্চিত করেন। মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...