উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭/০৮/২০২৪ ১০:৩৯ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় উখিয়ায় দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে উখিয়া সদরের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী; প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, সভাপতিত্ব করেন বিএনপির প্রবীণ নেতা বাদশা মিয়া চৌধুরী।
এ সময় বক্তারা গণহত্যার অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেন।
এ সময় বক্তব্য রাখেন, দলিলুর রহমান, শাহিন আব্দুল মালেক মানিক, আহসান উল্লাহ, তারেক মাহমুদ চৌধুরী রাজিব , সাদমান চৌধুরী জামী, সেলিম উদ্দিন যুবদলের সাইফুল ইসলাম সিকদার, আরাফাত চৌধুরী ছাত্রদলের রিদুওয়ান রহমান, হাসেম সিকদার জিশান সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অবস্থান কর্মসূচিতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল ও মৎস্যজীবী দলের সভাপতি-সম্পাদক, আহ্বায়ক-সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা দলে দলে অংশ নেন। এর আগে কেন্দ্রীয় কর্মসূচির প্রথম দিন বুধবার বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...
Single Page Footer