হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৬/০৭/২০২৪ ২:৩৬ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা শেষে, যাচাই-বাছাইয়ের ব্যানারে মনোনয়নপত্রের জায়গায় লেখা আছে মনোনয়পত্র। এখানে মনোনয়নের শেষের “ ন “ টা উধাও হয়ে গেছে। যেটা হয়েছে মনোনয়পত্র। এমন ভুলটি করে উখিয়া উপজেলা নির্বাচন অফিস। শুক্রবার (৫ জুলাই) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় পেছনে টাঙানো ব্যানারে এই ভুলটি করো চোখে না পড়লেও সাংবাদিকদের চোখে পড়ে। সাংবাদিকরা উখিয়া উপজেলা নির্বাচন অফিসারকে ব্যানারের ভুলটি দেখিয়ে দিলেও তিনি কোন মন্তব্য করেননি। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। উল্লেখ্য এই নির্বাচনে প্রার্থীরা আপিলের সময় ৬ জুলাই থেকে ৮ জুলাই, আপিল নিস্পত্তি (৯ জুলাই) মঙ্গলবার, প্রার্থীতা প্রত্যাহার (১০ জুলাই) বুধবার, প্রতীক বরাদ্দ (১১ জুলাই) বৃহস্পতিবার। আগামী ২৭ জুলাই ইভিএম পদ্ধতিতে ১৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাজাপালং ইউনিয়নে মোট ভোটার রয়েছে ৪২ হাজার ৫৯৮ জন। এর মধ্যে ২২ হাজার ১৮৭ জন পুরুষ ও ২০ হাজার ৪১১ জন মহিলা ভোটার রয়েছে।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...