উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮/০৭/২০২৫ ২:০৬ পিএম

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য কামাল উদ্দিন ওরফে কামাল মেম্বার নিখোঁজ হওয়ার পর দিনভর খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে কামাল মেম্বার নিখোঁজ হন। তিনি কোথাও যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হলেও আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি চালান।

পরে মঙ্গলবার দুপুর ১টার দিকে স্থানীয় লোকজন একটি স্থানে অজ্ঞাতনামা মরদেহ দেখতে পেয়ে ইউপি সদস্য কামাল মেম্বারের বলে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জালিয়াপালং ইউনিয়ন ও উখিয়া থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত না হলেও এলাকাবাসীর মধ্যে এটি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

নিহত কামাল মেম্বার স্থানীয়ভাবে পরিচিত ও জনপ্রিয় একজন ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...