ফারুক আহমদ, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১০/০৫/২০২৬ ৮:৪৫ পিএম

কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের ১০ দিন অতিবাহিত হলেও নয়ন ও সিফাত নামের দুই শিক্ষার্থীর এখনো কোনো সন্ধান মেলেনি। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাদের হদিস না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারগুলোর। একই সঙ্গে দুই শিক্ষার্থীকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারে দ্বারে ঘুরছেন স্বজনরা।

জানা গেছে, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম ধুরংখালী নতুনপাড়া গ্রামের সৈয়দ আলমের ছেলে কামরুল হাসান নয়ন (১৮) এবং একই এলাকার মনজুর আলমের ছেলে সিফাত (১৭) গত ১ মে কোটবাজারে যাওয়ার পথে নিখোঁজ হন। নয়ন চট্টগ্রাম কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং সিফাত মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

নিখোঁজ নয়নের পিতা সৈয়দ আলম জানান, ঘটনার দিন নয়ন ও সিফাত বাড়ির আঙিনার গাছের লিচু বিক্রির উদ্দেশ্যে কোটবাজারে যায়। এরপর থেকে তারা আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার নম্বর-১০০, তারিখ ২ মে ২০২৬।

এদিকে, নিখোঁজের ১০ দিন পেরিয়ে গেলেও দুই শিক্ষার্থীর কোনো খোঁজ না মেলায় চরম উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের সদস্যরা। দুই পরিবারে কান্নার রোল বইছে বলে জানিয়েছেন স্বজনরা। স্থানীয়দের কেউ কেউ আশঙ্কা করছেন, দুই শিক্ষার্থীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখে মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হতে পারে।

নিখোঁজ নয়ন ও সিফাতকে দ্রুত উদ্ধারে র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এ বিষয়ে উখিয়া থানার ডিউটি অফিসার জানান, নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধানে দেশের বিভিন্ন থানায় ওয়্যারলেস বার্তা পাঠানো হয়েছে। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি অব্যাহত রেখেছে।

এ ছাড়া কেউ তাদের সন্ধান পেলে ০১৮২৩-৯০৮৪৭৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...