ইমাম খাইর, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৭/০৫/২০২৩ ১০:২১ এএম

উখিয়ায় নারী নেত্রী লুলু আল মারজান (৩৮)কে কুপিয়ে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন, ঘাতক মো. ইউছুপের পিতা মোঃ জাহাঙ্গীর আলম (৬০) ও ভাই মো. সেলিম (২১)।

রবিবার (৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

তিনি জানান, লুলু আল মারজান হত্যা মামলার দুই আসামিকে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় শনিবার রাতে প্রায় ৭ ঘণ্টার অভিযানে গ্রেফতার করা হয়েছে। তবে মূল হোতা মো. ইইছুপ আত্মগোপনে। তাকে ধরার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ মে) রাত ৮টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালী এলাকার নিজ বাড়িতে লুলু আল মারজানকে জবাই করে হত্যা করা হয়।

এ ঘটনায় থানায় মামলা করেছেন নিহতের মেজ মেয়ে। মামলায় এজাহারনামীয় আসামি ৪ জন। অজ্ঞাতনামা রয়েছে আরো ৪ জন।

নিহত লুলু মারজান উখিয়ার পালংখালী ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের মৃত মমতাজ মিয়ার স্ত্রী ও পালংখালী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নারী সদস্য।

পুলিশ জানিয়েছে, ইউছুপ একজন মাদক ব্যবসায়ী। এর আগে র‌্যাব তাকে গ্রেফতার করে। কারামুক্ত হয়ে হত্যাকাণ্ডটি ঘটায়।

নিহত লুলু আল মারজানের পিতা আলমগীর মেম্বারকে ২৫ বছর আগে হত্যা করা হয়। ওই মামলার প্রধান আসামি ছিলেন ঘাতক মো. ইউছুপের পিতা মোঃ জাহাঙ্গীর আলম।

নিহত মারজান এমএসএফ হাসপাতালে মিডওয়াইফ হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...