উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৩/০৩/২০২৫ ৪:৫২ এএম

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সিন্ডিকেটের দৌরাত্ম্য রুখতে মাঠে নেমেছেন উখিয়া উপজেলা প্রশাসন।

গতকাল রবিবার (২ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসাইন চৌধুরী নেতৃত্বে কোটবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় নায্য দামে পণ্য বিক্রি না করা, সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে অবৈধ দোকান পরিচালনা সহ নানা অনিয়মের কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন -২০০৯ অনুযায়ী ৪টি মামলায় অভিযুক্তদের ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
এর আগে কোট বাজার স্টেশনে সরকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন জারিন তাসনিম তাসিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই দোকানীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে কামরুল হোসাইন চৌধুরী বলেন, রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ ও সিন্ডিকেটের দৌরাত্ম্য রুখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। প্রথম দিন আমরা ব্যবসায়ীদেরকে সতর্ক করার পাশাপাশি পর্যায়ক্রমে প্রতিটি বাজারে অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান এ কর্মকর্তা ৷

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...