হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৪/০৬/২০২৫ ৯:২৩ এএম , আপডেট: ২৪/০৬/২০২৫ ৯:৪৮ এএম

কক্সবাজারের উখিয়ার নিদানিয়া নুরের ডেইল গহীন পাহাড়ে ডাকাতদের গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এরমধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন। অপরজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

নিহত হলেন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া নুরের ডেইল গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইসহাক এর ছেলে নুরুল আমিন প্রকাশ বাবুল।অপরজন তার ভাই গুরুতর আহত হয়। সোমবার (২৩ জুন)রাত আটটার দিকে উখিয়ার নিদানিয়া নুরের ডেইল গহীন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইউপি সদস্য জাকের হোসেন নিহতদের সত্যতা নিশ্চিত করেন।তিনি আরো বলেন আমি কক্সবাজারের ছিলাম। সেখান থেকে আসার পর ডাকাতদের গুলিতে গুলিবিদ্ধ হন দুইজন। এরমধ্যে একজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ।

এ ব্যাপারে জালিয়াপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম বলেছেন একজন নিহত হয়েছেন। বর্তমানে আমি ঘটনাস্থলে আছি। এ ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন ঘটনাস্থলে পুলিশ গেছেন

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...