রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...

উখিয়া উপজেলার পালংখালীতে ডাম্প ট্রাকের (ডাম্পার) ধাক্কায় মোহাম্মদ নিশাদ (৭) নামের এক শিশু মর্মান্তিকভাবে নিহত হয়েছে। নিহত নিশাদ পালংখালী এলাকার স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে শিশুটি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ডাম্পার তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিশাদকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণ সামগ্রী পরিবহনের কাজে ব্যবহৃত এসব ভারী যানবাহন নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করছে, যার ফলে দুর্ঘটনার আশঙ্কা প্রতিনিয়ত বাড়ছে।
পাঠকের মতামত