প্রকাশিত: ১৪/০৬/২০২২ ৮:৪৮ পিএম , আপডেট: ১৪/০৬/২০২২ ৮:৫৪ পিএম

সরওয়াল আলম শাহীন,উখিয়া::
রোহিঙ্গা আগমনের পর থেকে উখিয়ার বনভূমি একে একে দখল হয়ে যাচ্ছে। চারদিকে বনভূমি দখলের মহোৎসব চলছে। যে যেভাবে পারছে স্থানীয় বন বিভাগকে ম্যানেজ করে দখল করছে বনভূমি,বনভূমি জায়গায় করছে বিলাসবহুল বাড়ি । উখিয়া- টেকনাফ আরকান সড়কের হাইওয়ে পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়া গ্রামের মোহাম্মদ হোসেন প্রকাশ মাতুর ছেলে এলাকার চিহ্নিত ভূমিদস্যু আব্দু রহিম ক্ষমতার দাপট দেখিয়ে প্রকাশ্যে বনভুমির পাহাড় কেটে মাটি ভরাট করে পলিথিনের ঘেরা দিয়ে কোটি টাকা ব্যায়ে স্থাপনা নির্মাণের প্রস্তুতি নিচ্ছে। সরকারি বনভূমি দখলকারী আব্দুর রহিম স্থানীয় কৃষকলীগ নেতা বলে জানা গেছে।

স্থানীয় জনগণের অভিমত , বনবিভাগকে মোটা অংকের টাকা দিয়ে ভুমিদস্যু আব্দুর রহিম এসব করছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উখিয়া বিট কর্মকর্তা বজলুর রশিদ বলেন, ব্যাপারটি আমার নলেজে নেই, আমি খোঁজ খবর নিয়ে আপনাকে জানাচ্ছি। তবে স্থানীয়রা জানিয়েছে, বিট অফিসার বজলুর রশিদের সাথে আব্দুর রহিমের গোপন চুক্তি রয়েছে।

যোগাযোগ করা হলে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, সড়কের পাশে এরকম হওয়ারতো কথা নয়,আমি এখনই ব্যবস্থা নিচ্ছি।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...