উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/০৭/২০২৫ ৫:৫০ পিএম

কক্সবাজারের উখিয়ায় জালিয়াপালং ইউপি সদস্য কামাল হোসেন হত্যার ঘটনায় ১৪ জনকে আসামি করে উখিয়া থানায় মামলা হয়েছে। নিহতের ভাই সাহাব উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে এ মামলাটি দায়ের করেন।

মামলায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৬ জনকে। নাম উল্লেখ থাকা সকলেই ২০১৯ সালের ২৭ জুলাই হত্যার শিকার নিহতের অপর ভাই জসিম উদ্দিন হত্যা মামলার আসামি। উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

মামলায় অভিযুক্তরা হলেন, আবদুর রহিম, তোফাইল আহমদ, জুহুর আহমদ চৌধুরী, শরিফুল হক সাগর, জহির আহমদ, নুরুল বশর, মোহাম্মদ রিদোয়ান, শরিফুল হক নাহিদ। অভিযুক্তরা সকলেই মনখালী এলাকার বাসিন্দা।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...