ফারুক আহমদ, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৬/০৫/২০২৫ ৭:১৭ পিএম

কক্সবাজারের উখিয়ায় ইয়াবার চালান পাচার মামলায় সৈয়দুল হক নামের একজন মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৬ মে) কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৫ এর বিচারক নিশাত সুলতান এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(গ)/৩৮ ধারা অনুযায়ী আসামিকে দোষী সাব্যস্ত করা হয়।

দণ্ডপ্রাপ্ত সৈয়দুল হক উখিয়ার পালংখালীর হাকিমপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম আহম্মদ হোসেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেন।

মামলার নথিপত্র অনুযায়ী, ২০২৩ সালে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ১৯ হাজার ইয়াবা সহ সৈয়দুল হককে গ্রেফতার করে। এ ব্যাপারে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। যার মামলা নম্বর এস টি ৬৬৮/২৩। মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচার প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করা হলো।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...