ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৩/২০২৩ ৯:১২ এএম

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ কামাল উদ্দিন (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীর হাকিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক কামাল ওই এলাকার মৃত ইলিয়াসের ছেলে।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. জামিলুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাবের এই কর্মকর্তা বলেন, নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল তাকে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে চার হাজার ইয়াবা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কামাল উদ্দিন বিভিন্ন উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে আটক কামালকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...