উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৪/০৩/২০২৬ ৩:১৮ পিএম

কক্সবাজারের উখিয়ার শীলখালী এলাকায় অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা ও ১ ক্যান বিয়ারসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে উখিয়া ৬৪ বিজিবি।

গ্রেফতারকৃত মোঃ শাহীন (১৮) টেকনাফ থানার মহেশখালী পাড়া গ্রামের আবুল ফয়েজের ছেলে।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে শীলখালী অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ড্রাইভিং হুইলের কাপবোর্ডের পেছনে লুকানো অবস্থায় ১৪টি প্যাকেটে মোড়ানো ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রাইভেটকার চালক শাহীনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবা, বিয়ার, প্রাইভেটকার ও মোবাইলসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও জড়িত চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer