উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪/১১/২০২৫ ৯:১০ পিএম

কক্সবাজারের উখিয়ায় ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ সাফায়েত উল্লাহ (২৭) নামের নৌবাহিনীর এক ভুয়া সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মরিচ্যা চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সাফায়েত নেত্রকোনা জেলার মদন থানার কালিয়াটি এলাকার বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে ওই চেকপোস্টে সন্দেহজনক একটি বাস থামিয়ে তল্লাশি করে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।

ওই সময় সাফায়েত নামের এক ব্যক্তির কাছ থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযুক্ত ব্যক্তি নিজেকে নৌবাহিনীর একজন সদস্য হিসেবে পরিচয় দিলেও কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি। তবে তার ব্যাগ থেকে নৌবাহিনীর লোগোযুক্ত পোশাক, ইনসিগনিয়া, ‍ভুয়া আইডি কার্ড পাওয়া যায়।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সীমান্ত নিরাপত্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ প্রতিরোধে ব্যাটালিয়ন সর্বদা সতর্ক। ভুয়া পরিচয় ব্যবহার করে কেউ চেকপোস্ট অতিক্রম করতে পারবে না। মাদক প্রতিরোধে আমাদের অভিযান আরো জোরদার হবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...