ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৮/২০২৪ ৪:৪৩ পিএম

কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকা থেকে এক লাখ পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পাইপগান এবং ২৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

বুধবার (২১ আগস্ট) ভোরে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) পালংখালী বিওপির সদস্যরা উখিয়া সীমান্তের পূর্ব ফারির বিল নামক স্থানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করেন বিজিবি।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী জানান, পালংখালী বিওপির সদস্যরা নিয়মিত টহল দেওয়ার সময় ফারিরবিল এলাকায় দেখতে পায় মাদক কারবারিরা মিয়ানমার সীমান্ত থেকে পায়ে হেঁটে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এসময় বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা তাদের সঙ্গে থাকা ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

এরপর ঘটনাস্থল থেকে বিজিবির টহলদল ব্যাগ তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, একটি পাইপগান, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং ১৫ রাউন্ড পাইপগানের গুলি জব্দ করে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...