উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/০৭/২০২৫ ৮:৩৮ এএম , আপডেট: ০৯/০৭/২০২৫ ৩:১৯ পিএম

কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের পর এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধারের পর এই হত্যা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

ঘটনার নেপথ্যে ৫ বছর আগে হত্যার শিকার ভাইয়ের হত্যাকারিই কি এ হত্যার সাথে জড়িত এমন প্রশ্ন এখন সকলের। পুলিশও এই হত্যা দুইটি একই ঘটনার জের কিনা তার তদন্ত শুরু করেছে।

মঙ্গলবার দুপুর ১ টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার একটি পাহাড়ি ছড়া থেকে কামাল হোসেন নামের এই ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া ইনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দুর্জয় সরকার।

নিহত কামাল হোসেন ঐ এলাকার সিদ্দিক আহমদের ছেলে এবং জালিয়াপালং ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি উখিয়া উপজেলা যুবলীগের সাংগঠণিক সম্পাদক ছিলেন।

নিহতের পরিবারের সদস্যদের বরাতে দুর্জয় সরকার জানিয়েছেন, সোমবার রাত ১১ টার পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন কামাল হোসেন। মঙ্গলবার দুপুরে মনখালী খালে বস্তা ভর্তি কিছু দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ বস্তা খুলে জবাই করা মরদেহ পায়। পরে স্বজনরা এসে মরদেহটি কামাল হোসেনের বলে শনাক্ত করে।

কারা, কিভাবে এ ঘটনাটি সংঘটিত করে এব্যাপারে তদন্ত চলছে জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

এর আগে ২০১৯ সালের ২৮ জুলাই খুন হন কামাল হোসেনের আরেক ভাই জসিম উদ্দিন। ওই দিন মনখালী মেরিন ড্রাইভের পাশ থেকে জসিম উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

মুলত জসিম হত্যায় জড়িতরা কামাল হোসেনকেও হত্যা করেছে বলে দাবি করেছে নিহতের স্বজনরা।

উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেন জানান, কামাল হোসেনকে হত্যার কারণ বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে। ২০১৯ সালে ভাইকে হত্যার বিষয়টিও সামনে রেখে এই তদন্ত চালানো হচ্ছে। সূত্র টেলিগ্রাম নিউজ

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...