উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৬/০৪/২০২৫ ৩:১৭ পিএম , আপডেট: ২৬/০৪/২০২৫ ৬:১৭ পিএম

কক্সবাজারে উখিয়ার কুতুপালংয়ে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার এজাহারভূক্ত প্রধান আসামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (২৬ এপ্রিল) ভোর রাতে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন এজাহারভূক্ত প্রধান আসামী আবুল ফজল বাবুল (৩৭), ২ নম্বর আসামী মাহমুদুল হক (৩০) ও ৬ নম্বর আসামী মো. রায়হান (১৯)।

তারা সকলে উখিয়া উপজেলার রাজপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুতুপালং পশ্চিম পাড়ার বাসিন্দা নাজির হোসেনের ছেলে।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক।

তিনি বলেন, গ্রেপ্তার তিনজনই কুতুপালং এলাকায় জমি বিরোধের জেরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ডের মধ্যে আব্দুল মান্নান, রওশন আরা ও শাহিনা আক্তার হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ও মামলার এজাহারনামীয় আসামি। শনিবার ভোরে হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকায় জনৈক ব্যক্তির বসত ঘরে ওই ট্রিপল মার্ডার মামলার এজাহারভূক্ত কতিপয় আসামি অবস্থানের খবর পায় র‌্যাব। পরে র‌্যাব একটি দল সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে ৩/৪ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ শেষে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

গত ৬ এপ্রিল উখিয়ায় ‘জমি বিরোধের জেরে’ দুইপক্ষের মধ্যে সংঘর্ষে জামায়াত ইসলামীর ওয়ার্ড কমিটির সভাপতি সহ উভয়পক্ষের তিনজন নিহত হন। ঘটনায় আহত হয়েছিল কয়েকজন। এর মধ্যে চিকিৎসাধিন অবস্থায় মারা যান আরও একজন। আব্দুল মান্নান, রওশন আরা ও শাহিনা আক্তার নিহতের ঘটনায় একটি এবং জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন নিহতের ঘটনায় একটি মোট ২টি মামলা হয়েছে।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...