উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৮/০১/২০২৬ ৮:৪০ এএম

কক্সবাজারের উখিয়ায় সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী স্টেশনে বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া বিনতে আফছারের নেতৃত্বে থাইংখালী বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় সরকার নির্ধারিত মূল্য অমান্য করে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে দোকানদার মো. মিজবাহ উদ্দীন কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া বিনতে আফছার বলেন, সরকার নির্ধারিত দামের বাইরে গিয়ে কোনোভাবেই নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা যাবে না। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বার্থে বাজার তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...