উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৪/০৬/২০২৪ ৩:৪০ পিএম

কক্সবাজারের উখিয়ায় মহাসড়কের পাশে মাছের প্রজেক্ট থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরী পেট্রোল পাম্পের উত্তর পার্শ্বে জনৈক নুরু মিয়া, মিজান ও আলী’র মাছের প্রজেক্ট থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি দীর্ঘদিন মরিচ্যা বাজারের আশে-পাশে ঘুরাফেরা করতে দেখা যেত। স্থানীয় চেয়ারম্যানের খবরে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট করেন ।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: শামীম হোসেন বলেছেন, মরিচ্যা চৌধুরী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...