প্রকাশিত: ১০/০৭/২০২০ ৯:৫১ এএম

উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চীনের শক্তিশালী পলিটব্যুরোর সদস্যসহ ৪ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করলো যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার, এ সিদ্ধান্ত জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

বিবৃতিতে বলা হয়, ভিসা নিষেধাজ্ঞা জারি করায় এসব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।

জানানো হয়, তাদের বিরূদ্ধে উইঘুরদের ওপর কঠোর নজরদারির অভিযোগ রয়েছে। এছাড়া সংখ্যালঘু মুসলিমদের বন্দি করা এবং জোরপূর্বক দীক্ষাদানের মতো রয়েছে গুরুতর অভিযোগ। তালিকায় রয়েছেন পলিটব্যুরোর সদস্য চেন কুয়াংগু। তিনি জিনজিয়াংয়ে কমিউনিস্ট পার্টির সেক্রেটারি। এছাড়া প্রদেশটির আরও ৩ কর্মকর্তাও রয়েছেন তালিকায়।

যুক্তরাষ্ট্রের দাবি, চীনের জিনজিয়াং প্রদেশে ১০ লাখেরও বেশি মুসলিমকে ক্যাম্পে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। তবে, বেইজিং বরাবরই অভিযোগটি প্রত্যাখ্যান করে আসছে।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer