প্রকাশিত: ০৪/০১/২০১৮ ৮:৪৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৩০ এএম

কামাল শিশির,রামু::
কক্সবাজার রামু উপজেলার ঈদগড়ে যাত্রী ছাউনি না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্বাধীনতার ৪৫ বছর পরেও যাত্রী ছাউনি নির্মাণ না হওয়ায় এলাকাবাসী হতাশায় ভুগছেন।সড়কে দৈনিক হাজার হাজার যাত্রী চলাচল করে। যাত্রীদেরকে গাড়ীর জন্য যত্রতত্র দাড়িয়ে থাকতে হয়। বিশেষ করে মহিলা যাত্রীদের ব্যাপারে সমস্যা হচ্ছে অনেক বেশি । বিভিন্ন দোকান পাঠের সামনে দাড়িয়ে থাকতে হয় মহিলা যাত্রীদেরকে। বৃষ্টির পানিতে ভিজতে দেখা যায় যাত্রীদেরকে ।এছাড়া অনেক মহিলা ঈদগড় বাজার গিয়াস উদ্দিন মেম্বারের দোকানের সামনে রাস্তার উপর এবং দোকানের বারান্দায় দাড়াতে গিয়ে নানা সমস্যায় পড়ছে । পুরুষ সাথে ও বাজারে আগত লোকজনের ভিড়ে দাড়াতে পারছেনা মহিলা যাত্রিরা । পুুরুষদের ভিড়ে মহিলারা ঠিকমত দাড়াতে না পেরে বিভিন্ন জনের সাথে ধাক্কা লেগে যাচ্ছে । ফলে মহিলা যাত্রিরা আরো বেশি কষ্ট পাচ্ছে । গত কয়েক বছর ধরে এলাকায় মিনিবাস চালু করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রী ছাউনি নির্মাণের কোন উদ্যোগ নেয়নি বলে জানান পরিবহন মালিক কর্তৃপক্ষ। জেলার সর্বত্র যাত্রী ছাউনি নির্মাণ করলেও ঈদগড়ে যাত্রী ছাউনি নির্মাণ করা হয়নি। এ নিয়ে যাত্রীদের নানা সমস্যা হচ্ছে। এলাকার সর্বস্তরের জনগণ মাননীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলম ও ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টোর হস্তক্ষেপ কামনা করেছেন ঈদগড়ে অতিসত্বর একটি যাত্রী ছাউনি নির্মাণ করার জন্য ।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer