প্রকাশিত: ১০/১২/২০১৬ ৭:৩০ এএম

কামাল শিশির , ঈদগড়

কক্সবাজার রামুর ঈদগড় এখন দিন দিন উন্নত ও পরিবর্তন হচ্ছে । সরকারী – বেসরকারী টাকায় ও উনন্নয়নের কারণে বর্তমানে উন্নত হচ্ছে ঈদগড় । সরেজমিন পরিদর্শনে দেখা যায়, এলাকার সর্বত্রে পরিবর্তনের ছোয়াঁ লেগেছে । আর ছোয়াঁ লাগার পেছনে অগ্রণী ভূমিকা রাখছেন বর্তমান সরকার ও এলাকার চেয়ারম্যান । অন্যদিকে বিশ্বের প্রায় দেশেই রয়েছে এলাকার লোকজন । তৎমধ্যে সৌদি আরব ,ওমান,কানাডা ,আরব আমিরাত,গ্রীস,মালয়েশিয়া ,ভারত, আফ্রিকা , মরিচাশ,কুয়েত এ অবস্থান বেশি । তারাও এলাকায় নানা স্থাপনা গড়ে তুলছেন । ফলে একদিকে এলাকার মান বাড়ছে ,অপরদিকে এলাকার লোকজনের নানা রকম সুযোগ সুবিধাও বাড়ছে । উল্লেখ্য , এক সময় এলাকার লোকজন নৌকা নিয়ে নদী পথে, আর লক্কর -ঝক্কর চান্দেঁর গাড়ী নিয়ে চলাচল করত সড়ক পথে । পাশাপাশি বেশির ভাগ লোকজন বসবাস করত মাটির তৈরি গুদাম বাড়িতে । বর্তমানে বসবাস করছে নানা ডিজাইনের বিলাস বহুল বাড়ীতে । এছাড়া শিক্ষার হারও দিন দিন বেড়ে চলছে। স্কুল ,মাদ্রাসা , ইউপি ভবন ,মসজিদ ,মার্কেট , খেলার মাঠ তৈরি , আশ্রয়ন প্রকল্প ভবন , ব্রীজ, কালভার্ট , মক্তব , জেটি নির্মাণসহ এলাকায় আরো নানা যাবতীয় স্থাপনা এবং নানা ডিজাইনের বাড়ী নির্মাণ ও বিভিন্ন মডেলের গাড়ী ক্রয় করছে বর্তমানে ঈদগড়ে । এলাকার মান বৃদ্ধি করা এবং উন্নত শিখরে নিয়ে যাওয়ার জন্য বর্তমান চেয়ারম্যান এলাকায় উন্নয়ন চালিয়ে যাচ্ছে । দেশের সব জায়গায় ঈদগড়ের পরিবর্তনের সুনাম ছড়িয়ে-ছিটিয়ে পড়ছে । শুধু তা নয় ঈদগড় মডেল ইউনিয়নে রুপান্তরিত হচ্ছে । এ ব্যাপারে ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো জানান, ইতিমধ্যে সরকারী সহযোগীতায় এলাক ব্যাপক উন্নত হচ্ছে এবং সর্বত্রে পরিবর্তনের ছোয়াঁ লেগেছে । বিগত দিনের সেই ঈদগড় হচ্ছে আধুনিক ঈদগড় ।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...