প্রকাশিত: ০৮/০১/২০১৮ ৮:০৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:২১ এএম

মো. রেজাউল করিম, ঈদগাঁও::
ঈদগাঁও থেকে অপহরণকারী সন্দেহে একজনকে আটক করে তার স্বীকারোক্তিমতে অস্ত্র উদ্ধার করা হয়েছে। ৬ জানুয়ারী গভীর রাতে স্থানীয় তদন্ত কেন্দ্র পুলিশ কালিরছড়ার অদূরে গহীন পাহাড়ে এ অভিযান চালান। আটক মোহাম্মদ আলম (২৮) পাশর্^বর্তী রশিদ নগর ইউনিয়নের বাবুলের পাহাড় এলাকার জিয়াবুল হকের পুত্র। ঈদগাঁও তদন্ত কেন্দ্র ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মিনহাজ মাহমুদ ভূঁইয়া জানান, সম্প্রতি রশিদ নগর কাহাতিয়া পাড়ার একদল দুষ্কৃতকারী পাশর্^বর্তী ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া ও সংলগ্ন এলাকা থেকে অপহরণসহ নানা অপকর্মে লিপ্ত হয়েছে। কিছুদিন আগে উক্ত এলাকার কৃষকসহ কয়েকজনকে অপহরণ করে ঐ দূর্বৃত্তরা। পরে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেয়। এ ঘটনায় রশিদ নগরের ৩ ব্যক্তিকে সন্দেহজনক আটক করে যাচাই বাছাইয়ের পর ২জনকে ছেড়ে দেয়া হয়। বাকী মোহাম্মদ আলমের স্বীকারোক্তি মতে পুলিশ দল কালিরছড়া গহীন অরণ্য থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করেন। পরে অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। কক্সবাজার মডেল থানার মামলা নং ১৪১৫/১৮। এ মামলার বাদী তদন্ত কেন্দ্র টু-আইসি দেবাশীষ সরকার। রশিদ নগরের এমইউপি আবদুল খালেক স্বীকার করেন, তার এলাকার কিছু দূর্বৃত্ত ঈদগাঁও ইউনিয়নে গিয়ে অপহরণসহ নানা অপকর্মে জড়িত হয়ে পড়ে। মামলার বাদী দেবাশীষ সরকার জানান, অন্য অপহরণকারীদেরও পর্যায়ক্রমে গ্রেফতার করা হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে এবার ল্যান্ড ক্রুজারে সেনাবাহিনীর  স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারের চেষ্টা

গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারের চেষ্টার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer