প্রকাশিত: ১৪/১১/২০১৭ ৯:২১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:০৮ এএম

মো. রেজাউল করিম, ঈদগাঁও::
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের বিদায়ী ও নবাগত ইনচার্জের বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর সন্ধ্যায় তদন্ত কেন্দ্র প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় মুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আজিম। তদন্ত কেন্দ্র এএসআই মহি উদ্দীনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঈদগাঁও চেয়ারম্যান ছৈয়দ আলম, ইসলামাবাদ চেয়ারম্যান মো. নুর ছিদ্দিক, জালালাবাদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, বিদায়ী ইনচার্জ খায়রুজ্জামান, নবাগত ইনচার্জ মো. মিনহাজ মাহমুদ ভূঁইয়া, তদন্ত কেন্দ্র ২য় কর্মকর্তা দেবাশীষ সরকার, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন, ঈদগাঁও আ.লীগ সাধারণ সম্পাদক তারেক আজিজ, ইসলামাবাদ ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এমইউপি, সমাজ সেবক এহেতেশামুল হক রুমেল প্রমুখ। পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা, ফোর্সবৃন্দ ও সর্বসাধারণ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন কক্সবাজার জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান-২ সোহেল জাহান চৌধুরী, চৌফলদন্ডী চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল, সদর আ.লীগ সহ-সভাপতি হুমায়ুন তাহের হিমু, পোকখালী আ.লীগ সভাপতি মোজাহের আহমদ, চৌফলদন্ডী আ.লীগ সভাপতি এহেছানুল হক, সম্পাদক শাহজাহান মনির, জালালাবাদ আ.লীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, সম্পাদক ডা. এম. মমতাজুল ইসলাম রিয়াজ, ইসলামপুর আ.লীগ সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির হুমু, সদর যুবলীগ সহ-সভাপতি ওসমান সরওয়ার ডিপো, ইসলামাবাদ এমইউপি আবু বক্কর ছিদ্দিক বান্ডি। বক্তব্য রাখেন ইসলামাবাদ এমইউপি দিদারুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাধারণ সম্পাদক নুরুল হাকিম নুকী, ঈদগাঁও ইউনিয়ন কমিউনিটি পুলিশ সভাপতি মিজানুল হক, ঈদগাঁও ছাত্রলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদ উদ্দীন রাসেল। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে জালালাবাদ কমিউনিটি পুলিশ সভাপতি হাফেজ নুরুল আবছার। আরো ছিলেন জালালাবাদ আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল মোস্তফা, আওয়ামী লীগ নেতা শেখ ছৈয়দ হোছাইন, ইসলামাবাদ আওয়ামী লীগ নেতা নুরু কোম্পানী প্রকাশ সাড়া নুরু, স্থানীয় কমিউনিটি পুলিশ সাধারণ সম্পাদক কায়ুম উদ্দীন ডিসেন্ট, ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু হেনা বিশাদ। এতে বিদায়ী ও নবাগত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। বক্তারা বলেন, বিদায়ী পুলিশ পরিদর্শক খায়রুজ্জামান দীর্ঘ ১ বছর যাবত অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে এলাকাবাসীকে পুলিশী সেবা দিয়েছেন। তার মেয়াদকালে এলাকায় স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছিল। কোথাও বড় ধরণের কোন অঘটন ঘটেনি। এলাকার স্পর্শকাতর জায়গা সমূহের প্রতি তার তীক্ষè নজর ছিল। অন্যদিকে নবাগত পুলিশ পরিদর্শক মো. মিনহাজ মাহমুদ ভুঁইয়া ইতোপূর্বে দক্ষতা ও সফলতার সাথে অত্র তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসাবে এলাকার সর্বশ্রেণির মানুষের সাথে একাকার হয়ে গিয়েছিলেন। ভবিষ্যতে তিনি তার নেতৃত্ব ও দক্ষতা দ্বারা ঈদগাঁওবাসীকে কাঙ্খিত পুলিশী সেবা প্রদান করবেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষক বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ছাড়াও তদন্ত কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা, ফোর্স ও কর্মচারীরা অংশ নেন।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...