প্রকাশিত: ১০/০৫/২০১৬ ১০:৫৩ পিএম

শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর::
কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওয়ের আসন্ন ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তপশীল ঘোষণার পর ১০ মে পর্যন্ত ৬ ইউনিয়নে ৪০৫ জন চেয়ারম্যান সংরক্ষিত ও সাধারণ পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫১ জন, সংরক্ষিত মহিলা পদে ৭৪ জন ও মেম্বার ( সাধারণ) পদে ২৪৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে বলে জানিয়েছেন ইসলামাবাদ ও ইসলামপুর ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা কৃষি অফিসার এনায়েত ই রাব্বি। পোকখালী ও চৌফলদন্ডীর দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজ সেবা অফিসার আবু মকসুদ, জালালাবাদ ও ঈদগাঁও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আহমদ। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা জানান, ইসলামাবাদে চেয়ারম্যান পদে ৮ জন সংরক্ষিত মহিলা পদে ১৩ জন ও সাধারণ পদে ৪০ জন সহ মোট ৬১ জন ইসলামপুরে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত পদে ৮ জন, সাধারণ পদে ৪৬ জনসহ মোট ৫৯ জন পোকখালীতে চেয়ারম্যান পদে ১৪ জন, সংরক্ষিত পদে ১১ জন, সাধারণ পদে ৫৭ জনসহ সর্বমোট ৮২ জন। চৌফলদন্ডীতে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত পদে ১৮ জন, সাধারণ পদে ৩৫ জনসহ ৬০ জন। জালালাবাদে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত পদে ১১ জন, সাধারণ পদে ৫২ জনসহ সর্বমোট ৭২ জন। ঈদগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত পদে ১৩ জন, সাধারণ পদে ৫০ জনসহ সর্বমোট ৭১ জন প্রার্থী। গত ১ মে থেকে ১০ মে পর্যন্ত ১০ দিনে ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫১ জন, সংরক্ষিত পদে ৭৪ জন, সাধারণ পদে ২৪৫ জনসহ সর্বমোট ৪০৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, ১০ মে মনোনয়নপত্র জমার শেষ দিন। প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই ১১ ও ১২ মে। বাছাই করে বাতিলকৃত প্রার্থীরা আপিল করতে পারবে ১২ ও ১৫ মে এবং আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে ১৬ ও ১৭ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ মে। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ২০ মে প্রতীক বরাদ্ধ করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...