প্রকাশিত: ০৩/০২/২০১৮ ১:১৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:০৯ এএম

মোঃ রেজাউল করিম ,ঈদগাঁও::
মহাসড়কে ঈদগাঁও মেহের ঘোনা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাজিক গাড়ী খাঁদে পড়ে পুলিশের ২ এএসআই সহ আহত হয়েছে ৬ জন। ২ ফেব্রুয়ারী রাত ১১ টার দিকে বর্ণিত সড়কের নিরাময় হাউস এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতরা হল ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মহিউদ্দিন,নছিমুদ্দিন, আনসার সদস্য নুরুল ইসলাম ও দুই কনেস্টবলসহ গাড়ী চালক। তাৎক্ষনিক তাদের নাম জানা যায়নি।তদন্ত কেন্দ্রের অপর এএসআই লিটনুর রহমান জয় জানান,কালির ছড়া এলাকার পাশাপাশি একটি স্থানে গুলি বর্ষনের খবর পেয়ে তাৎক্ষনিক তদন্ত কেন্দ্রের এএসআই মহিউদ্দিন ও নছিমুদ্দিনের নেতৃত্ব সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলের দিকে রওনা দিলে নিরাময় হাউস নামক এলাকায় পৌছলে তাদের বহনকৃত গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায়।স্থানীয়রা উদ্ধার করে আহতদের দ্রুত ঈদগাঁও মেডিকেল সেন্টারে নিয়ে আসে। এ রিপোর্ট লিখা পর্যন্ত তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...