প্রকাশিত: ১৪/১২/২০১৭ ৮:০৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৪২ এএম

মো. রেজাউল করিম, ঈদগাঁও::
কক্সবাজারের ঈদগাঁও থেকে রহস্যজনক নোহা গাড়ীটি অবশেষে আটক হয়েছে। এর ব্যাপারে দীর্ঘদিন জনমনে এক ধরণের রহস্য ছিল। ১৩ ডিসেম্বর দুপুরে বাজারের একটি ফুলের দোকানের সম্মুখ থেকে গাড়ীটি আটক করে তদন্ত কেন্দ্র পুলিশ। জব্দকৃত গাড়ীর নং- ঢাকা মেট্রো চ- ৫১-৩৩০৩। তদন্ত কেন্দ্র ২য় কর্মকর্তা দেবাশীষ সরকার জানান, কক্সবাজার মডেল থানার অফিসার ইনচার্জের টেলিফোনিক নির্দেশে তিনি ডিসি রোডের একটি ফুলের দোকানের সম্মুখ থেকে এটি আটক করেন। মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত বড়–য়া জানান, সন্দেহজনকভাবে গাড়ীর জব্দ করতে নির্দেশ দেয়া হয়েছে। এর প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে। জানা গেছে, গাড়ীর মালিক ঈদগাঁও দরগাহ পাড়ার জনৈক আবুল কালাম। তবে এলাকার অনেকে জানান, গরুর বাজারের গ্যারেজ, ভাদিতলাসহ বিভিন্ন অজ্ঞাত স্থানে রেখে ভাড়ার কাজে ব্যবহার করা হচ্ছিল। এর অবস্থান এবং মালিকানা নিয়ে তাদের মধ্যে সন্দেহের উদ্রেক হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন সূত্র জানায়, গাড়ীটি ইয়াবা বহনসহ বিভিন্ন অপকর্মে ব্যবহৃত হচ্ছিল। এর ভিতরে ইয়াবা রাখার গোপন স্থানও থাকতে পারে। সুষ্ঠু তদন্ত করলে এর প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...