উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৬/০৫/২০২৬ ২:৫৩ পিএম

আতিকুর রহমান মানিক
ঈদগাঁও এলাকা মায়ানমারের গরু পাচারের ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। সীমান্ত থেকে নিয়ে আসা গরু ঈদগাঁওর অবৈধ একটি আড়তে তোলার পর দেশের বিভিন্ন এলাকায় পাচার করা হচ্ছে।
উক্ত অনুমোদনহীন গরুর আড়তে তোলার পথে থানা পুলিশ অভিযান চালিয়ে মায়ানমার থেকে অবৈধ পথে আনা ১০টি গরু এবং চোরাচালানে ব্যবহৃত পিকআপ ভ্যানসহ সিরাজুল ইসলাম (২৫) নামে এক চালককে গ্রেফতার করেছে ।

মঙ্গলবার( ২৬ মে ) ভোর রাত পৌনে ২ টার সময় কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও মেহেরঘোনা এলাকা থেকে গরু ও গাড়িসহ চালককে আটক করা হয়।
গরুবাহী ট্রাকটি ঈদগাঁও গরুর বাজার এলাকায় রমজান ও রেজাউল করিম সিকদারের অবৈধ আড়তে যাচ্ছিল বলে জানা গেছে।

গ্রেফতারকৃত চালক সিরাজুল ইসলাম (২৫) রামু উপজেলার কাউয়ার খোপ এলাকার আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় আরো দু’জন অজ্ঞাতনামা আসামী পলাতক রয়েছে।

পুলিশ জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) এটিএম শিফাতুল মাজদারের নির্দেশনায় এসআই অচিন্ত কুমার দে’র নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এসময় রামু পানিরছড়া বাজারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন পিক আপ (ভোলা-ড-১১-০৪১১) থেকে চালক সিরাজুল ইসলামকে আটক করে এবং অবৈধভাবে নিয়ে আসা ১০টি গরু উদ্ধার করে। এসময় দুই পাচারকারী পালিয়ে গেছে।

জিজ্ঞাসাবাদে বৈধ কাগজপত্র ছাড়াই মিয়ানমার সীমান্ত থেকে চোরাচালানের মাধ্যমে ঈদগাঁও গরুর বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল বলে স্বীকার করেন চালক সিরাজ।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, ঈদগাঁও গরুর বাজার এলাকায় ব্রিক ফিল্ডের পাশে অনুমোদন ছাড়া স্থাপিত গরুর আড়তে আরো শতাধিক মায়ানমারের গরু মজুদ আছে৷ জব্দকৃত গরুগুলোও ওই আড়তে নেয়া হচ্ছিল । আড়তের মালিক রমজানুল আলম ফোন রিসিভ না করায় উপরোক্ত ব্যাপারে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, গ্রেফতারকৃত ও পলাতক অজ্ঞাতনামা অন্যান্য আসামীদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এছাড়া চোরাচালান রোধে থানা পুলিশ সর্বদা তৎপর বলেও জানান ওসি ।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...