প্রকাশিত: ২০/০৩/২০১৭ ১০:২৩ এএম , আপডেট: ২০/০৩/২০১৭ ১০:২৩ এএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও,
উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও জাগিরপাড়াস্থ মসজিদ বায়তুশ শরফ কমপ্লেক্সের পবিত্র ইসালে সাওয়াব ও বার্ষিক সভা আগামী মঙ্গলবার ২১ মার্চ অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন বায়তুশ শরফের পীর আলহাজ্ব হযরত শাহ মাওলানা কুতুব উদ্দিন ম:জি:আ:। মাহফিল উপলক্ষে ঈদগাঁও বায়তুশ শরফ এন্তেজামিয়া কমিটি যাবতীয় কর্মসূচী গ্রহণ করেছেন। ইতিমধ্যে মহাসড়কে গেইট-তোরন ও বায়তুশ শরফ কমপ্লেক্সকে নানা সাজে সজ্জিত করেছেন। পীর সাহেবের আগমন উপলক্ষে ভক্ত অনুরক্ত ও দরবারের লোকজন ইতিমধ্যে ঈদগাঁও বায়তুশ শরফে আসতে শুরু করেছেন। মাহফিলে দেশবরেণ্য উলামায়েকেরাম ও বুজুর্গানেদ্বীন উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, ঈদগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যানও ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সোহেল জাহান চৌধুরী।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...