প্রকাশিত: ২৯/১২/২০১৬ ৯:৫৬ পিএম , আপডেট: ২৯/১২/২০১৬ ৯:৫৭ পিএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও::

দীর্ঘ প্রচারণার পর বুধবার অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচন ঈদগাঁওতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অ-ভোটার বিপুল সংখ্যক স্থানীয় উৎসাহী জনগণের উপস্থিতিতে অনুষ্ঠিত এ নির্বাচনে সাধারণ পুরুষ সদস্য পদে ২ প্রার্থী কোন ভোট না পেয়ে জামানত হারিয়েছেন। জামানত হারানো প্রার্থীরা হচ্ছে সৎ, যোগ্য, আদর্শবান, ন্যায় বিচারক, মেধাবী তারুণ্যের প্রতীক ও সাবেক ছাত্রনেতা মর্মে প্রচারণাকারী আজিজুর রহমান (তাঁর মার্কা টিউবওয়েল) এবং সাবেক ছাত্রনেতা ও তরুণ সমাজ সেবক মর্মে প্রচারণাকারী ইঞ্জিনিয়ার জুনায়েদ কবির জুয়েল (তাঁর মার্কা ঘুড়ি)। ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, এ ২ প্রার্থী কোন ভোট পাননি।

অন্যদিকে ৩নং সংরক্ষিত আসন তথা ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ছিলেন শিক্ষানুরাগী, সৎ, যোগ্য ও অভিজ্ঞ প্রার্থী মর্মে প্রচারণাকারী আনোয়ারা বেগম। তাঁর প্রতীক ছিল ঘড়ি। তার পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার একমাত্র মনোনীত প্রার্থী, নারী আন্দোলনের অন্যতম সৈনিক, নিঃস্বার্থ সমাজ সেবিকা, জনদরদী, শিক্ষানুরাগী, জননেতা এড. আমজাদ হোসেনের সহধর্মীনি, চকরিয়া পৌর মহিলা আ.লীগ সভাপতি আলহাজ¦ ফিরোজা বেগম। তাঁর প্রতীক ছিল দোয়াত-কলম। ভোট গণনা শেষে দেখা যায়, উপরোক্ত ২ প্রার্থী এ ২ কেন্দ্রে একটি করেও ভোট পাননি।

পাঠকের মতামত

অপেক্ষার অবসান, ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ

দীর্ঘ অপেক্ষা ও নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল ...

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...