প্রকাশিত: ২৪/০৩/২০১৮ ৯:৩২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৩ এএম

মোঃ রেজাউল করিম,ঈদগাঁও::
চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওতে গাড়ি চাপায় নওশাদুল ইসলাম(৯) নামের শিশু শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। নিহত শিশু ঈদগাঁওস্থ ইসলামপুর ইউনিয়নের জুমনগর এলাকার নুরুল হুদার সন্তান ও স্থানীয় দারুল ইত্তেহাদ মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র। শনিবার সকাল ১১ টার দিকে মহাসড়কের ইসলামপুর নতুন বাজারে এ দূর্ঘটনা ঘটে। মেম্বার আবদু শুক্কুর জানান, কক্সবাজার মুখি বেপরোয়া গতিতে আসা সিল্ক লাইন পরিবহনের যাত্রীবাহি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অপেক্ষমান শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। পরে সংবাদ পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘাতক গাড়ি জব্দ করে। রিপোর্ট লিখা পর্যন্ত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে লাশ দাফনের প্রস্ততি চলছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য ।

পাঠকের মতামত

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...
Single Page Footer