প্রকাশিত: ০৫/১২/২০১৬ ৭:৪১ এএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও::

কক্সবাজার সদরের ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। গতকাল ৪ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় জেলা নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ আবু বকরের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত এবং ১০ আনসার ব্যাটেলিয়নের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সর্দার শরিফুল ইসলাম এসময় আদালতের সঙ্গে ছিলেন। ঈদগাঁও বাজারের হাইস্কুল মাকের্টের জামান পলিথিন ও তৌহীদ পলিথিন ষ্টোর নামক দুটি পলিথিনের দোকান ও মাস্টার বখতার আহমদ মার্কেটে অবস্থিত ওই দুটি দোকানের গুদাম এবং স্থানীয় জসিম উল্লাহর ভাড়া কলোনীতে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে অবৈধ ঘোষিত পলিথিন সংরক্ষন করার দায়ে তৌহীদ পলিথিন ষ্টোরের ইনছানুল করিমকে এক মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে আদালত । এসময় আদালত ১ টনের মত নিষিদ্ধ পলিথিন জব্দ করে যার আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার টাকার মত হবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সর্দার শরিফুল ইসলাম। তিনি আরো জানান, উল্লেখিত তৌহীদ ষ্টোরে ইতিপূর্বে আরো ২বার অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছিল আদালত। তাই এবারে জরিমানা আদায় না করে আদালত তাকে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে।

পাঠকের মতামত

অপেক্ষার অবসান, ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ

দীর্ঘ অপেক্ষা ও নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল ...

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...