প্রকাশিত: ০৮/০২/২০১৯ ৮:১৭ এএম

মোঃ আবছার কবির আকাশ::
রামু তুলাবাগান হাইওয়ে থানার পুলিশের অভিযানে ১২ হাজার পিস ইয়াবা সহ ২ জনকে আটক ও ১টি প্রাইভেট কার গাড়ি জব্দ করেছে । বৃহস্পতিবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসি মুজাহিদুল ইসলামের নেতৃত্বে এসআই হুমায়ুন কবির ও সঙ্গীয় ফোর্স সহ তুলাবাগান হাইওয়ে থানার সামনে কক্সবাজার যাওয়ার পথে একটি প্রাইভেট কার গাড়িতে তল্লাশী করে বিশেষ কায়দায় গ্যাস সিলেন্ডারে লোকানো ১২ হাজার পিস ইয়াবা সহ ২ জনকে আটক করা হয়। আটক ইয়াবাকারবারীরা হলো নড়াইলের গোলাম মোস্তফার ছেলে ইসমাইল হোসাইন মিন্টু (৩৯) ও একই এলাকার আবু বক্করের মেয়ে আসমা আক্তার সানিয়া (৩২)৷ উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা।
রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যটা নিশ্চিত করে বলেন মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে। আমরা দেশের আইনশৃংখলা বাহিনী হিসেবে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এবং আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট ধারায় রামু থানায় মামলার দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হবে৷

পাঠকের মতামত

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...
Single Page Footer