প্রকাশিত: ০৮/০৩/২০১৯ ৯:৩৩ এএম

ইয়াবা ব্যবসায়ীরা গ্রেপ্তার হয়ে চিকিৎসা পান কিন্তু খালেদা জিয়া পান না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম ও সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সভাপতি ইব্রাহিম সরদার স্মরণে মহানগর বিএনপি ওই অনুষ্ঠানের আয়োজন করে।

স্মরণসভায় নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা তাঁকে (খালেদা জিয়া) বারবার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়ার কথা বলেছি, তাতে খরচ বহনের জন্যও আমরা রাজি আছি বলে জানিয়েছি। কিন্তু তারপরও তাঁকে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে না। অথচ ইয়াবা ব্যবসায়ীরা গ্রেপ্তার হয়ে বারডেমে চিকিৎসার সুযোগ পান।’

নজরুল ইসলাম খান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী এক-এগারোর সময় গ্রেপ্তার হলে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। চিকিৎসার জন্য তিনি বিদেশেও গেছেন। এ রকম অসংখ্য উদাহরণ রয়েছে, যারা গ্রেপ্তার হয়ে জেলখানায় অসুস্থ হন, তাঁরা বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ পেয়েছেন। এত দৃষ্টান্ত থাকার পরও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না।

সরকার নিষ্ঠুরতার পরিচয় দিচ্ছে অভিযোগ করে নজরুল ইসলাম খান বলেন, তিনবারের প্রধানমন্ত্রী, দুবারের বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। সরকার কী চায়? যেকোনো সময় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে।

এক-এগারোর কুশীলবদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার কোনো ব্যবস্থা নেয়নি উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। অথচ আওয়ামী লীগ এক-এগারোর আন্দোলনকে তাদের আন্দোলনের ফসল বলে দাবি করে।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আবুল কালাম, কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সদস্যসচিব আবদুর রহিম, যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী, মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...