প্রকাশিত: ১০/০২/২০১৯ ৭:২৬ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
চট্টগ্রাম কর্ণফুলীর এজে চৌধুরী কলেজের সামনে থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ২জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ব্যক্তিরা হলেন কক্সবাজার জেলার উখিয়া পালংখালী এলাকার নুর হোসেনের ছেলে মো. বেলাল (২০) একই উপজেলার পশ্চিম মরিচ্যার সৈয়দ নুরের ছেলে মো. হাশেম (২৪) বলে পুলিশ জানায়।

শনিবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ২টা ৩০ মিনিটের সময় উপজেলার কলেজবাজার আরাকান সড়ক হতে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর।

অভিযানে নেতৃত্ব দেওয়া কর্ণফুলী থানার উপ পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, ধৃত দুই মাদক বিক্রেতার দেহ তল্লাশিকালে মো. বেলাল এর সোয়েটারের পকেট হতে ৩ হাজার পিস ইয়াবা এবং ধৃত মো. হাশেম এর প্যান্টের পকেট হতে ২ হাজার পিস হালকা গোলাপী বর্ণের ইয়াবা জব্দ করা হয়।’

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানান, ইয়াবা গুলি কক্সবাজার হতে বিক্রয়ের উদ্দ্যেশে চট্টগ্রাম শহরে নিয়ে আসতেছেন। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...