প্রকাশিত: ১৭/০৮/২০১৭ ৮:২৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫৯ পিএম

বিশেষ প্রতিবেদক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহন এর একটি যাত্রীবাহী বাসে (ঢাকা-মেট্রো-ব-১১-১০৬২) তল্লাশী চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের শরীফ হোসেন সোহেল নামে একজন কথিত সাংবাদিক ও তার সহযোগীকে আটক করে চান্দিনা থানা পুলিশ। দৈনিক কক্সবাজার বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক আইডি কার্ডধারী ও অনলাইন টিভি পোর্টাল একাত্তর এর সাবেক প্রতিনিধি সাংবাদিক শরীফ হোসেন সোহেল কক্সবাজারের রামু এলাকার বদিউল আলম এর ছেলে। তার কাছ থেকে অনলাইন টিভি পোর্টাল একাত্তর এর মাইক্রোফোনও উদ্ধার করা হয়। আটক অপর জনের নাম রিয়াজ উদ্দিন। সে একই গ্রামের মৃত মোহন আলীর ছেলে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন মৃধা জানান, আটককৃতদের বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। সিবিএন

পাঠকের মতামত

 

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...