উখিয়ায় চেকপোস্ট বসিয়ে যুবদল নেতার নেতৃত্বে ইয়াবা ছিনতাই
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলা বাজার এলাকায় গোয়েন্দা পরিচয়ে চেকপোস্ট বসিয়ে একটি মিনি টমটম ...

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পরিহিত জুতার ভেতর থেকে ২৪০০ পিস ইয়াবাসহ মো. রফিক নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে হ্নীলা ইউনিয়নের ব্রিটিশ পাড়া থেকে তাকে আটক করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. হাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
আটককৃত মো. রফিক হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ব্রিটিশ পাড়ার আমির হোসেনের ছেলে।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ব্রিটিশ পাড়া এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রফিককে আটক করা হয়। পরে তল্লাশী করে তার পরিহিত জুতার ভেতর থেকে ২৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।
পাঠকের মতামত